প্রকল্পের বিবরণ
প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক কারণে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়। এই তহবিল থেকে ষষ্ঠ–অষ্টম শ্রেণিতে মাসিক ৮০০ টাকা এবং নবম–দশম (দাখিল) শ্রেণিতে মাসিক ১,২০০ টাকা বৃত্তি দেওয়া হয়।
শিক্ষার্থী বাছাই করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অ্যালামনাইয়ের শিক্ষা উপ-কমিটি যৌথভাবে। বৃত্তির টাকা সরাসরি অভিভাবকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পাঠানো হয়।
- অবস্থা
- চলমান
- শুরু
- ১ জানুয়ারি ২০২৬
- লক্ষ্য তারিখ
- ৩১ ডিসেম্বর ২০২৬
